বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

দেশে ২৫ লাখ ৯০ হাজার বেকার : বিবিএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বেকারদের সংখ্যা সংখ্যা প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বর্তমানে দেশে মোট বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার জন। দেশে নারী বেকারের সংখ্যা কমলেও বেড়েছে পুরুষ বেকারের সংখ্যা।

আজ সোমবার ত্রৈমাসিক ভিত্তিতে দেশের শ্রমশক্তি জরিপের প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস। গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেকার পরিস্থিতি প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিয়ম অনুসারে, যারা সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে এক ঘণ্টা কাজ করার সুযোগ পাননি এবং গত এক মাস ধরে কাজপ্রত্যাশী ছিলেন, তারা বেকার হিসেবে গণ্য হবেন। এ নিয়মেই বেকারের সংখ্যা নির্ধারণ করে বিবিএস।

বিবিএসের হিসাব অনুসারে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে দেশে ২৫ লাখ ৯০ হাজার বেকার ছিল। বর্তমানে বেকারের হার ৩ দশমিক ৫১ শতাংশ, যা ২০২৩ সালের গড় বেকারের হারের চেয়ে কিছুটা বেশি। ২০২৩ সালের গড় বেকারের হার ছিল ৩ দশমিক ৩৬ শতাংশ।

এদিকে, দেশে বেড়ে পুরুষ বেকারের সংখ্যা। তবে নারী বেকার সংখ্যা কমেছে। গত মার্চ মাস শেষে পুরুষ বেকারের সংখ্যা ছিল ১৭ লাখ ৪০ হাজার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এই সংখ্যা ছিল ১৭ লাখ ১০ হাজার। অন্যদিকে, বর্তমানে দেশে নারী বেকারের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার জন। এটি গত বছরের একই সময়ের চেয়ে ৩০ হাজার কম।

বিবিএস বলছে, মোট ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার নারী-পুরুষ বর্তমানে শ্রমশক্তিতে আছেন। তাদের মধ্যে ৭ কোটি ১১ লাখ ৬০ হাজার লোক কর্মে নিয়োজিত। বাকিরা বেকার।

শ্রমশক্তির বাইরেও দেশে বিশাল এক জনগোষ্ঠী আছে। তারা কর্মে নিয়োজিত নয়, আবার বেকার হিসেবেও বিবেচিত নয়। এমন জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৪ কোটি ৮২ লাখ ৬০ হাজার। তারা মূলত সাধারণ ছাত্র, অসুস্থ ব্যক্তি, বয়স্ক নারী-পুরুষ, কাজ করতে অক্ষম ব্যক্তি, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং কর্মে নিয়োজিত নন বা নিয়োজিত হতে অনিচ্ছুক গৃহিণী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ