রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

ছবি ছাড়া আঙুলের ছাপ দিয়ে এনআইডি দেওয়ার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুখের ছবির পরিবর্তে আঙুলের ছাপ দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে হিজাবধারী পর্দানশীন নারীরা যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

‘পর্দানশীন মহিলা আনজুমান’র ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির যশোর শাখার সভাপতি মুছাম্মাৎ আনজুয়ারা বেগম ও সাধারণ সম্পাদক রাজিয়াতুন্নেসা।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশীন নারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আটকে রাখা হয়েছে। এ কারণে শিক্ষাক্ষেত্রেও তারা বঞ্চিত হচ্ছেন।

বক্তারা দাবি করেন, চেহারা ও ছবি দেখে পরিচয় শনাক্তের সেকেলে পদ্ধতি বাতিল করতে হবে। একই সাথে ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ন রেখে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি চালুর দাবি করেন তারা। নারীদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় নারী সহকারী রাখা বাধ্যতামূলক করারও দাবি করেন বক্তারা।

মানববন্ধন শেষে এসব দাবিতে জেলা নির্বাচন অফিসার ও জেলা শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ