বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কে এম তাহমীদ হাসান ||

২০১৩ সালের ৫ই মে, ঢাকার ঐতিহাসিক শাপলা চত্বরে রাতের আঁধারে ঘটে এক নৃশংস ইতিহাস—ফ্যাসিবাদী, দমনপীড়নমূলক শাসনের নির্মমতা প্রত্যক্ষ করে গোটা জাতি। তখনকার স্বৈরাচারী সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত নিরীহ, ধর্মপ্রাণ ছাত্র ও জনতাকে শহীদ করে। হাজারো মানুষ চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়, বহু আলেম-উলামা মিথ্যা মামলার শিকার হন, জেল খাটেন, রিমান্ডে অমানবিক নির্যাতনের সম্মুখীন হন। ক্বায়েদে মিল্লাত, আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-সহ বহু হেফাজতকর্মী আজও সেই রক্তাক্ত রাতের অন্যায় বিচারের ভার বইছেন।

এই বিভীষিকাময় দিনের স্মরণে আজ কোনো সময়োপযোগী কর্মসূচি কি ঘোষণা করেছে হেফাজত বা সমমনা কোনো ইসলামী সংগঠন? বরং আজ দেখা যাচ্ছে, মুখে মিষ্টি কথা বললেও অন্তরে যারা কওমি ও হেফাজতের প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা আমাদের রক্তের ইতিহাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটে নিচ্ছে। 

আমাদের চোখ খুলবে কবে? সময়ের দাবি বুঝে জাতির হৃদয়ের আহ্বান আমরা কি শুনতে পাচ্ছি না? অন্তত আজকের দিনে শহীদদের স্মরণে দেশব্যাপী দোআ মাহফিল ও স্মরণ সভার আয়োজন কি আমাদের ন্যূনতম দায়িত্ব নয়?

তাই শহীদদের প্রতি দায়িত্ববোধ থেকে—জেগে উঠুক আমাদের চেতনা। হোক শুভ বুদ্ধির উদয়।

লেখক: তরুণ আলেম, সংগঠক ও মিডিয়াকর্মী
প্রচার ও প্রকাশনা সম্পাদক, তরুণ আলেম প্রজন্ম-২৪

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ