রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’

কাতার সফরের অভিজ্ঞতা জানালেন আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি মধ্যপ্রাচ্যের ধনী দেন কাতার সফর করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। সেই সফরে কী কী কর্মসূচি ছিল তা নিজেই তুলে ধরেছেন।

মাওলানা আজহার তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেন-

আলহামদুলিল্লাহ, এক সপ্তাহের কাতার সফর সমাপ্ত হলো। এটা আমার কাতারে তৃতীয় সফর। প্রথম দুটো সফর ছিল বাংলাদেশ কমিউনিটির ইনভাইটেশনে। এবারের সফরটি ছিল কাতারের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে।

বরাবরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ভালোবাসায় সিক্ত হয়েছি। চারটি পাবলিক ইভেন্ট ছাড়াও উলামা সমাবেশ, বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদ, আল নুর কালচারাল সেন্টার, বাংলাদেশ মুসলিম কমিউনিটি কাতার, ব‍্যবসায়ি ফোরাম, সাংবাদিক ফোরাম, কাতার বাংলাদেশ স্কুল, বাংলাদেশ দূতাবাস-সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সাথে মতবিনিময় ও আলোচনাসভায় অংশগ্রহণ করেছি।

মসজিদভিত্তিক কাতারের মাহফিলগুলোতে উপচে পড়া উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় আলহামদুলিল্লাহ। বিদায় লগ্নে ধর্ম মন্ত্রণালয় থেকে একটি সংবর্ধনা দেয়া হয়। চমৎকার এ আয়োজনের জন্য, আমি কাতার আওক্বাফ ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ