বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

কুমিল্লার মহিলা মাদরাসার আলোচিত ঘটনা ও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মুফতি শামসুদ্দোহা আশরাফী ||

কুমিল্লার লাকসামের ইকরা মহিলা মাদরাসার শিক্ষার্থী ধর্ষণসংক্রান্ত একটি সংবাদ দেশব্যাপী ব্যাপক আলোচিত হচ্ছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। যা গুরুত্বের সাথে তদন্তের দাবি রাখে। পাশাপাশি এ ঘটনাও কারো আপরাধ প্রমাণিত হলে তার শাস্তি নিশ্চিত করা জরুরি মনে করি।

কারণ অপরাধ ও অপরাধীর সাথে কোনো আপস হতে পারে না। আমরা চাই এ ঘটনা তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক।

আলোচিত ঘটনাটি মিডিয়ায় যেভাবে প্রচার হচ্ছে এবং কোনো কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট যেভাবে নিশ্চিতভাবেই ‘হুজুরেরা ধর্ষণের ঘটনা ঘটিয়েছে’ হিসেবে প্রচার করছে ব্যাপারটা এমন নয়।

বাস্তবতা উপলব্ধি ও উদ্ধারের সহায়ক হিসেবে নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হলো-

১. মেয়েটি এ মাদরাসায় ভর্তি হয়ে মাত্র কয়েক রাত অবস্থান করেছে। তার অবস্থানস্থলে কোনো পুরুষ শিক্ষক ছিল না বরং নারী শিক্ষিকা ছিল।

২. পুলিশ ও মেডিকেল টিম যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করেও ওই মাদরাসা সংশ্লিষ্ট কাউকে এর সাথে জড়িত প্রমাণ করতে পারেনি। একপর্যায়ে ওই প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষকের ডিএনএ টেস্টও করিয়েছে। তবুও কিছু পায়নি।  ডিএনএ টেস্টের রিপোর্ট মিলিয়ে দেখতে পারেন। (আমার ফেসবুক পোস্টে আছে)

৩. মেয়েটির ময়না তদন্তের রিপোর্টও রয়েছে। (আমার ফেসবুক পোস্টে আছে)

৪. স্থানীয় উলামায়ে কেরাম ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করেছেন। তাদের রিপোর্টও এখানে (আমার ফেসবুক পোস্টে আছে) যুক্ত করে দেওয়া হলো। দেখার অনুরোধ রইল।

৫. ঘটনাটি সম্পর্কে প্রশাসন সম্পূর্ণ অবগত এবং তা তাদের তদন্তাধীন। 

সুতরাং সবাইকে অনুরোধ করবো মিডিয়ায় কোনো সংবাদ দেখেই সাথে সাথে প্রতিক্রিয়া দেখানোর আগে মূল ঘটনা উদঘাটনের চেষ্টা করুন। বাস্তবেই কেউ অপরাধী প্রমাণিত হলে তার ব্যাপারে আওয়াজ তুলুন। শাস্তির ব্যবস্থা করুন।

লেখক: প্রতিষ্ঠাতা ও পরিচালক, ইসলামী দাওয়াহ সেন্টার, ঢাকা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ