বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দীনি কর্মক্ষেত্রে চাই উদার মানসিকতা ও প্রতিভার কদর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মাওলানা আ ব ম সাইফুল ইসলাম ||

প্রতিভা মানবজাতির এক অমূল্য সম্পদ। প্রতিভাবান ব্যক্তি নিজ কর্মদক্ষতা ও মেধার জোরে সামনে এগিয়ে যেতে থাকেন । তার অগ্রযাত্রা দ্বারা কেবল তার নিজেরই উন্নতি সাধিত হয় না;  বরং তার কর্মদক্ষতা পুরো সমাজ ও জাতির জন্যই গৌরব বয়ে আনে। তাই এমন ব্যক্তিদের উৎসাহদান ও সহযোগিতা করা প্রতিটি সচেতন মানুষের নৈতিক  দায়িত্ব । দীনি ইলম ও দীনি খেদমতের বেলায় এরূপ উদারতা প্রদর্শনের জরূরত আরও অনেক বেশি।

প্রতিভার বিকাশ রাতারাতি হয়ে যায় না। এর জন্য দরকার  দীর্ঘ সাধনা, নিরলস পরিশ্রম, সৃজনশীলতা এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা। যখন একজন প্রতিভাবান ব্যক্তি নিজের কর্মদক্ষতা ও সততার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যান, তখন তিনি নতুন পথ ও নতুন সম্ভাবনা তৈরি করেন, যা পুরো সমাজের অগ্রগতির পথ সুগম করে। তা  বহু শূন্যতা পূরণ করে। এর