রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জালেমদের মাফ করা ইসলাম শেখায়নি : চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, মন চাইলেই জালেমদের আমরা মাফ করে দেব? এটা ইসলাম শেখায়নি। ইসলাম শিখিয়েছে জালেমদের বিচার হবে। অন্যায়কারীদের বিচার হবে। খুনিদের বিচার হবে। খুনির ফাঁসি হবে।'

তিনি বলেন, যারা নির্বিচারে হাজারো মানুষ হত্যা করেছে, হাফেজ-আলেমদের হত্যা করেছে। তাদেরকে নিহতের পরিবার মাফ করতে পারে, বাংলাদেশের ১৮ কোটি মানুষ মাফ করতে পারে। কিন্তু ইসলামী আন্দোলন তাদের মাফ করতে পারে না। 

শুক্রবার বিকালে জামালপুরে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের পর যখন প্রশাসন ভেঙে পড়েছিল। তখন ইসলামী আন্দোলন মন্দির পাহারা দিয়েছে। আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছিল। রাস্তায় ট্রাফিকের কাজ করেছে। তখন একটি শ্রেণি জমি দখল, লুট ও চাঁদাবাজি করেছে। তাদের ধিক্কার জানাই, তাদেরকে উৎখাত করতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ