সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ছাত্র আন্দোলনে দুই হাতে গুলি চালানো সেই যুবলীগ নেতা ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জহিরুল ইসলাম রুবেলের ফাইল ছবি (ইনসেটে বামে), ছাত্র-জনতার আন্দোলনে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানোর ছবি (ডানে)

রাজশাহীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সল তারেক এ আদেশ দেন।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে তাকে আদালত হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন প্রার্থনা করেন বোয়ালিয়া থানা পুলিশ। আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, শনিবার গভীর রাতে র‌্যাব জহিরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে রাজশাহীতে আনে। সকালে বোয়ালিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব। এরপর তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

রুবেলের নামে থানায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র লুট ও বিস্ফোরক দমন আইনে ৬টি মামলা রয়েছে। ছয়টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। তবে ৫ আগস্ট গুলি করে আলী রায়হান হত্যা মামলায় রুবেলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখন থানা হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে, ৫ আগস্ট যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে হেলমেট পরে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা যায়। তার সঙ্গে আরও তিনজনকেও অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে। ওই সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে মহড়া দেন।

উল্লেখ্য, রুবলকে শুক্রবার রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‌্যাব মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছিলেন, গত ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেলকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ