সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনি সব সময় বলতেন দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করেছেন, বিচারকেরা স্বাধীন। পালিয়ে না গিয়ে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে পারতেন। দেশে ফিরুন, স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে নিজের কর্মের ফল ভোগ করুন।’

শনিবার (২১ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত রোকন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আপনি চট করে ডুকে পড়বেন তাহলে দেশ ছেড়ে গেলেন কেন। আপনাকে কে যেতে বলছে? আমরা তো আপনাকে যেতে বলি নাই। তাই বলবো এমন রাজনীতি করুন যাতে সম্মানের সঙ্গে টিকে থাকতে পারেন। যাদের ওপরে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে তার নাম জামায়াতে ইসলাম। একে একে প্রমাণ নয়, ক্রমিক অনুসারে ১ থেকে ১১ শীর্ষ দায়িত্বশীল নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ফাঁসি দেওয়া হয়েছে, জেলের ভিতরে তিলে তà