রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নির্বাচন হতে হবে সংস্কার কার্যক্রম শেষে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে আলেম ও ইসলামী স্কলার অন্তর্ভুক্ত করার যে দাবি উঠেছে তা কার্যকর করতে হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে এ কথা বলেন তিনি।

আব্দুল বাছিত আজাদ বলেন, নিত্যপণ্যের বাজারের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। পতিত স্বৈরাচার নতুনভাবে ফিরে আসার যে ষড়যন্ত্র করছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্যদের মধ্যে বক্তব্য দেন ড. আবদুল লতিফ মাসুম, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, মাওলানা আবদুল কাইউম সোবহানী, ডা. আবদুল্লাহ খান, মাওলানা মাহবুবুল হক কাসেমী, শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ, ড. ইউসুফ আলী, ডা. আবু হোসেন, মাওলানা শরাফত আলী, মাওলানা নজরুল ইসলাম মাজহারী।

বৈঠকে লেবাননে ইসরাইলের নির্বিচার বোমা বর্ষণে নারী-শিশুসহ হাজারও লেবানীজ নাগরিক হত্যার তীব্র নিন্দা জানানো হয়। হামলা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ