সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আ.লীগ বিচারবহির্ভূত হত্যা চালু করেছে: শিবির সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম

ছাত্র-জনতার বুকে চালানো আ.লীগ বিচারবহির্ভূত হত্যা চালু করেছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে চট্টগ্রামের লালদিঘি ময়দানে নগর (উত্তর) ছাত্রশিবির আয়োজিত সীরাতুন্নবী স. মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, আজকে মব জাস্টিসের কথা বলা হচ্ছে, আজকে বিচারবহির্ভূত হত্যার কথা আমরা শুনতে পাচ্ছি। অথচ এদেশে ইসলাম নিয়ে যারা কথা বলেছিল- জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলীসহ অনেককে বিচারিক কায়দায় অবৈধভাবে বিচারিক কিলিংয়ের মাধ্যমের হত্যা করে তারা (আ. লীগ) প্রমাণ করেছে, এদেশে তারাই প্রথম বিচারবহির্ভূত হত্যার যাত্রা শুরু করেছে।