রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সংলাপে কিছু মৌলিক বিষয়ে সংস্কার নিয়ে কথা বলেছি : জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংলাপ শেষে গণমাধ্যমের সাথে কথা বলছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান

তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের জামায়াত আমির ডা: শফিকুর রহমান বলেন, ‘আমরা আজ সংলাপে এসেছি। কিছু মৌলিক বিষয় সরকারকে সংস্কার করতেই হবে। কী কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সে বিষয়ে আমরা কথা বলেছি। আমরা আশা করছি আগামী ৯ তারিখ আমরা সেই প্রস্তাবনাগুলো উল্লেখ করবো।’

দেশের চলমান আইনশৃঙ্খলা নিয়ে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সরকার কীভাবে পারস্পরিক সহায়তার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলার উন্নতি সাধন করতে পারে এবং সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীকে ঐক্যবদ্ধ রাখতে পারে তা নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে। আমরা আশা করছি, এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ জায়গা থেকে সুস্থ পরিবেশ তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবে। আমরা আশা করছি এটি বেশি দীর্ঘ হবে না। আমরা শুরু থেকে বলে আসছি একটি যৌক্তিক সময় আমরা সরকারকে দিতে চাই। এই সময়টা কত দীর্ঘ হবে আমরা তা অচীরেই কাজ শুরু করবো। তাও আপনাদের সামনে উপস্থাপন করবো।

এর আগে প্রধান উপদেষ্টার সাথে সংলাপে বসে বিএনপি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ