বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

এই সরকারকে ব্যর্থ করলে ইন্ডিয়া লাভবান হবে : মাহমুদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ফাইল ছবি।

ছাত্র জনতার রক্তাক্ত অভুত্থান পরবর্তী এই সরকারকে কোনভাবেই ব্যর্থ করা যাবে না। এই সরকারকে ব্যর্থ করলে ইন্ডিয়া লাভবান হবে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতারা ফুল নিয়ে গুলশানের বাসায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে গেলে এসব কথা বলেন সদ্য কারামুক্ত, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

এ সময় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদুর রহমান।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও জামিয়া মাদানীয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মনির হোসাইন কাসেমীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারি মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ আজাদী, সহকারি দপ্তর সম্পাদক মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল, ঢাকা মহানগর কমিটির সহকারি অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মাসউদ কাফি।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সাহসী প্রতিবাদকারী অগ্নিপুরুষ মাহমুদুর রহমান। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে তাঁর ত্যাগের কথা আমরা যেন ভুলে না যাই। ‌আমরা উনার বিরুদ্ধে দায়ের করা হয়রানি মূলক সকল মামলা অবিলম্বে প্রত্যাহার চাই। বরং দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, জেল জুলুম নির্যাতন সহ্য করে, রক্ত দিয়ে ত্যাগ স্বীকার ও বীরত্ব দেখানোর জন্য তাঁকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে হবে।

এসময় তাঁরা দেশ, জাতি, মানবতা রাষ্ট্রের নাগরিকদের মানবাধিকারসহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ