ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, এখন তো ফ্যাসিবাদী সরকার নেই, সিন্ডিকেটও থাকার কথা নয়, তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কেন? তাহলে বুঝা যাচ্ছে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের হাতে এখন বাজার সিন্ডিকেট। ফলে জিনিসপত্রের দাম না কমে বেড়েই চলছে। এটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে উপদেষ্টা সরকার প্রশ্নবিদ্ধ হবে।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। মানুষ আশা করেছিলো, স্বৈরাচারী সরকারের পতন হলে, দেশে