রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা দেবে অস্ট্রেলিয়া: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ডা. শফিকুর রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর আগে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে সাক্ষাৎ করেন ‍তিনি।

সোমবার (১৪ অক্টোবর) মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে; তাদের চিকিৎসার জন্য সহায়তা এবং উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাশে দাঁড়াবে।

তিনি আরও বলেন, দেশের স্কিল ডেভেলপমেন্টে অস্ট্রেলিয়া কীভাবে বাংলাদেশকে আরও বেশি সহায়তা করতে পারে সে ব্যাপারেও আলোচনা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ