সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ভাল নেতা ও নীতির পক্ষে জনমত গড়ে তুলুন: মাওলানা আব্দুল আঊয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সমাবেশে নেতৃবৃন্দ- ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল আঊয়াল (পীর সাহেব খুলনা) বলেছেন, ভাল নেতা ও নীতিবান মানুষের পক্ষে জনমত গড়ে তুলতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। আদর্শবান নেতা ও নীতি ছাড়া কেবলমাত্র পরিবর্তনের জন্য পরিবর্তন হলে জনগণের কোন উপকারে আসবে না। আদর্শবান লোকদের নেতৃত্বে দেশ পরিচালিত হলেই কেবল দেশ একটি আদর্শ দেশে পরিণত হতে পারে। দুর্নীতিমুক্ত সৎ মানুষদের দেশ পরিচালনা ছাড়া কখনো দুর্নীতি অরাজকতা দূর করা সম্ভব নয়। বিগত সরকারের দুর্নীতি ছিল নজিরবিহীন।

আজ সোমবার (১৪ অক্টোবর) বিকালে খুলনার নিউমার্কেটস্থ বাইতুন নূর চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সোনাডাঙ্গা উপজেলা সভাপতি মোল্লা মো. রবিউল ইসলাম তুষারের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. কবির হোসেন হাওলাদারের পরিচালনায় গণসমাবেমে বিশেষ অতিথি ছি