আমাদের সাড়ে তিন হাত বডির ভিতরে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামীনের দেওয়া বিধান পালন করতে না পারি। স্রষ্টার দেওয়া বিধান যথাযথভাবে পালন না করি তাহলে কেয়ামত পর্যন্ত যতই মেহনত করি না কেন, আমাদের জন্য নিরাপদ ভূমি পাওয়া যাবে না।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অধীনস্থ বাড্ডা জন আয়োজিত সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স ও জমিয়ত সমাবেশের প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক।
