কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
আগামী নির্বাচনে তিনশ’ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে- এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণঅধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দুই-এক বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গণঅধিকার পরিষদ নতুন রাজনীতি প্রসারে কাজ করছে। আগামীতে আমরা তিনশ’ আসনে নির্বাচনে প্রার্থী দেব। সেভাবেই প্রস্তুতি নিয়েছি আমরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদ পটুয়াখালীর কলাপাড়া শাখার আয়োজনে উপজেলা প্রশাসনের খেলার মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।