জুলাইয়ের গণহত্যার দ্রুত বিচার কার্যকরের লক্ষ্যে স্পষ্ট রূপরেখা প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
আজ রবিবার (১০ নভেম্বর) রাজধানীর শাহবাগে ‘ছাত্রশিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ফ্যাসীবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি উত্থাপন করেন।
মঞ্জুরুল ইসলাম বলেন, "অভ্যুত্থানের তিন মাস পার হলেও আওয়ামী লীগ ও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। চব্বিশের আন্দোলনে আওয