নাটোর প্রতিনিধি
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যেই সংসদ নির্বাচন দেবে বলে জামায়াত বিশ্বাস করে। দেশের মানুষ যেন তাদের পছন্দের দল ও প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারেন, এ জন্যই দেশের ছাত্র-জনতা আন্দোলন করেছে, অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।
শনিবার বিকেলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখা আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতের নায়েবে আমীর বলেন, পতিত স্বৈরাচার সরকারের সব লোকই শিক্ষিত ছিল; কিন্তু তাদের নৈতিক শিক্ষা না থাকায় দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সাথে সাথে তারা নির্বà