সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেয়ার কোনও ইচ্ছা আমাদের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন অগ্নি রায়। ওই সাক্ষাৎকারে জামায়াতের আমিরের কাছে জানাতে চাওয়া হয়-একটা আতঙ্ক তৈরি হয়েছে- অন্তর্বর্তী সরকার এবং জামায়াত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চাইছে। দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে। কতটা ঠিক? এর জবাবে জামায়াতের আমির বলেন, এই তত্ত্বের কোনও ভিত্তি নেই। কোনও রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেয়ার কোনও ইচ্ছা আমাদের নেই।

সাক্ষাৎকারটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

প্রশ্ন: জামায়াতে ইসলামীর ভারত-বিরোধিতা সর্বজন পরিচিত। কী বলবেন?