ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, বর্তমানে একটি কঠিন অবস্থা চলছে। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র বন্ধে জাতীয় ঐক্য করতে হবে। ক্ষমতা ও স্বার্থের নেশায় থাকলে চলবে না। তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন স্বাধীনতার পর থেকে আপনারা মায়ের কোলের মত আছেন। কিন্তু কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির জন্য আপনাদের ব্যবহার করছে, আপনারা সতর্ক থাকুন। পীর সাহেব চরমোনাই ওলামা সম্মেলনে আগত ওলামায়ে কেরাম ও জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আগামীদিনে ঐক্যবদ্ধ স্বপ্নের স্বদেশ বিনির্মাণে একসাথে কাজ করার আহবান জানান।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক মাহফিল স্টেজে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে সভাপà