সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্রুত ন্যুনতম সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘জাতি-ধর্ম-নির্বিশেষে সবাই মিলে কীভাবে সামনের দিকে এগোনো যায়, কীভাবে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায় এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার আওতায় রাখাসহ নানান বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘সম্প্রতি যেসব বিষয় জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে, সেসব নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ যেসব বিষয় মানুষকে ক্ষুব্ধ করà