যশোর প্রতিনিধি
যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে। স্বৈরাচারের পতনের সাথে সাথে দেশ থেকে সমস্ত জুলুম-নির্যাতনের অবসান হয়েছে। আগামীতে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে কোন জাতপাত দল ধর্মের ব্যবধান থাকবে না।
যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে শুক্রবার সন্ধ্যায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
যশোর ঐতিহ্যবাহী এবং আন্দোলন সংগ্রামের এলাকা উল্লেখ আমিরে জামায়াত বলেন, নবম ডিভিশনের সেক্টর কমান্ডার স্বাধীন বাংলাদেশে প্রথম মেজর এম এ জলিল তাà