মাদারীপুর প্রতিনিধি
‘আমি আর ডামি নির্বাচনে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বলেন, বিগত সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মি দশায় ছিল। ফলে মানুষ গুম-খুন হয়েছে। মানুষের ইজ্জত নষ্ট হয়েছে, সম্পদ ধ্বংস করেছে। এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কে করেছে, এদেশের কৃষক-শ্রমিকরা তো করেনি। করেছে উপর তলার লোকজন। যাদের শাসক তো এদেশের মানুষ বানায়নি। তারা আমি আর ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছে।’
সোমবার রাত ৭টার দিকে মাদারীপুরের মস্তফাপুরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যা বিগত কয়েকটি বাজেট