ইসলামী আন্দোলন বাংলাদেশের ১১ সদস্যের প্রেসিডিয়াম, ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ৫১ সদস্যের মজলিসে আমেলা ঘোষণা করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানের হোটেল ইম্পেরিয়ালে কেন্দ্রীয় মজলিসে শূরার সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, ইসলামের আলোকে একটি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের দাওয়াতের কাজ আরো গতিশীল করতে হবে।
দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম