জুলাই বিপ্লবকে অর্থবহ করতে দেশের সর্বস্তরে বৈষম্যহীন আদর্শ বাস্তবায়নে যুবকদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে ফ্যাসিবাদ উৎখাত করা হয়েছে, ফের যেন কোনো ফ্যাসিবাদী অপশক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। বারবার এদেশের বিপ্লব- অভ্যুত্থানের ফসল হাইজ্যাক করা হয়েছে, এবার তা হতে দেয়া হবে না। ছাত্র-যুবকরা সজাগ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না ।
আজ ১৪ডিসেম্বর, শনিবার, দুপুরে, ঢাকাস্থ ফেনি সমিতি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর জেলা প্রতিনিধিদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।