সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


নিকাব পরা ছাত্রীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করার ঘটনায় ছাত্রশিবিরের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনস্থ সমাজতত্ত্ব-২ পরীক্ষায় অংশগ্রহণকারী একজন অন্তঃসত্ত্বা ছাত্রী নিকাব খুলতে অস্বীকৃতির কারণে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

১৪ ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্দা পালনের কারণে একজন অন্তঃসত্ত্বা ছাত্রীকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

ইসলামী অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আমাদের ধর্ম ও সাংবিধানিক অধিকার। একজন শিক্ষার্থী যদি পর্দা রক্ষা করে পরীক্ষায় অংশগ্রহণ à