ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন, আওয়ামী লীগ যে সন্ত্রাস, চাঁদাবাজি ও ফ্যাসিবাদের পরিবেশ সৃষ্টি করেছিল। বিএনপি বর্তমানে একই পথে হাঁটছে। সারাদেশে বিএনপি নেতাকর্মীদের জুলুমের শিকার হচ্ছে সাধারণ মানুষ। আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ। ইসলামী আদর্শ বাস্তবায়ন ছাড়া কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও কাঙ্খিত মুক্তি অর্জন হতে পারে না।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর'২৪) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জেলা সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহাগ হোসাইন এর সঞ্চালনায় ভূইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন এ টু জেড স্কুল মাঠে আয়োজিত 'জেলা সম্মেলন ২০২৫' à