বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। তবে সেটা পারবে না। কারণ আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের ধৈর্য্য ধরতে হবে। কিছু মানুষ আছে ভুল বুঝানোর চেষ্টা করে যে বিএনপি সংস্কার চায় না। আর সব দল মতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চায় বিএনপি।’
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের অর্থনীতি ও রাজনৈতিক ভঙ্গুর অবস্থায় আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এখন প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা। আর নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই।
বিএনপির মহাসচিব বলেন, ১৬ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। ৭০০ জন গুম হয়েছে। নিহত হয়েছে ২০ হাজারের মতো সবমিলিয়ে। আওয়ামী সরকার