ইন্টারনেট, মোবাইল সেবা, ঔষধ, পোশাক, টয়লেট টিস্যূসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার উপর নতুন করে ধার্যকৃত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আজ (১৫ জানুয়ারি ২০২৫ ইং বুধবার) সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা; ব্যাংকখেকো, ঋণখেলাপিদের থেকে টাকা ও সম্পদ উদ্ধার, অতিরিক্ত ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবিতে’ আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানান খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ।
খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হà