ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশবাসির প্রত্যাশা ছিলো আওয়ামী ফ্যাসিবাদ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে নতুন করে আর কোনো লুটেরা, দখলদার ও চাঁদাবাজ থাকবে না। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো চাঁদাবাজ ও দখলদারের যাঁতাকলে দেশাবাসি নিমজ্জিত। চিহ্নিত রাজনৈতিক দলের পরিচয়ে দেশব্যাপী চাঁদাবাজি ও দখলদারির মহোৎসব চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, চাঁদাবাজ ও দখলদারদের রাজনৈতিক কোনো পরিচয় নেই। তাদের পরিচয় শুধুই চাঁদাবাজ ও দখলদার। আমরা এদের কোনো অস্তিত্ব দেখতে চাই না। এদের বিরুদ্ধে জিরু টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।
আজ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দকà