---- এম. গোলাম মোস্তফা ভুইয়া ----
০১. উপমহাদেশের বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক ১৯৫২-র ভাষা আন্দোলনে মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন প্রথম কাতারে। যদিও শাসকগোষ্টি সেই ইতিহাসটাকেও বার বার মুছে দিতে চেয়েছে। গত ফ্যাসীবাদী শাসনামলে দেশের একজন মহামান্য রাষ্ট্রপতি এক অনুষ্ঠানে বলেছেন “৫২র ভাষা আন্দোলনে মওলানা ভাসানীর কোন অবদান নেই--, তিনি ১৪৪ ধারা ভঙ্গ করেছেন ??? হায়রে জাতি ! মহামান্য রাষ্ট্রপতির মত একজন প্রবীণ রাজনীতিকের মুখ থেকে শুনতে হয়েছিল এমনই একটি অসত্য বক্তব্য।
ইতিহাস স্বাক্ষ্য দেয় যে, ১৯৩৭ সালে আসাম ব্যবস্থাপক সভার নির্বাচিত সদস্য হিসেবেও মওলানা ভাসানী ব্যবস্থাপক পরিষদ সভায় বাংলায় বকৃতা করেছেন। স্বাধীন ভারতের আসাম বিধানসভায় বাংলা ভাষা যে বিশেষ স্বীকৃতি লাভ করে, এর প্রাপ্তির পথ তৈরি করেছিলেন মওলানা ভাসানী। ১৯৪৮ সালে জিন্নাহর দম্ভোক্তির পর বেশ কিছুদিন স্থিতিশীল থাকলেও নতুন করে রাষ্ট্রভাষা বিতর্ক উসকে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী এবং খাজা নাজিমুদ্দিন। ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টন ময়দানে খাজা নাজিà¦
