সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাকস্বাধীনতার নামে নাস্তিকদের ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করা সহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি)  পার্টির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর ৬০/এ পুরানা পল্টনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী। 

তিনি তার বক্তব্যে বলেন, সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম রাষ্ট্রে যদি মুসলমানরাই অবহেলিত থাকে, তাদà