সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


জমিয়ত নিয়ে যে বার্তা দিলেন শায়খ জিয়াউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়েখ জিয়া উদ্দীন বলেছেন,উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন,যার নেতৃত্বে ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন তথা উপমহাদেশের সকল আজাদী সংগ্রামে নেতৃত্ব দানকারী সফল ও শীর্ষ উলামায়ে কেরাম, সময়ের প্রেক্ষাপটে আজ আমাদের হাতে এই বিপ্লবী কাফেলার দায়িত্ব অর্পিত হয়েছে, আমি আজ জীবনের শেষ পথে আপনাদের কাছে আমার অনুরোধ বা আমার বার্তা, আমাদের পীর মুর্শিদ বা যারা আমাদের শিক্ষাগুরু ছিলেন, তারা আমাদের হাতে এই মকবুল জামাতকে পৌঁছে দিয়েছেন।

তিনি আরও বলেন, আমিও আপনাদেরকে অনুরোধ করি জীবনের যে কোন ত্যাগের বিনিময় হলে এই সংগঠনের যেন কোন বিপর্যয়ের মুখে পড়ে না, আপনার বা আপনাদের কর্মকাণ্ড দ্বারা সংগঠন যেন প্রশ্নবিদ্ধ না হয়।

গতকাল ২২শে ফেব্রুয়ারী শনিবার রাত ৯টায় সিলেটের নগরীর ধোপাদিগীরপারস্হ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর নবনির্বাচিত ,২৫,২৬,২৭ সনের কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।