সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আমরা সরকার গঠন করলে দেশে ফ্যসিস্ট জন্ম হবে না: ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমরা সরকার গঠন করলে দেশে আর ফ্যাসিস্টের জন্ম হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সকল রাজনৈতিক গণতন্ত্র শক্তির প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, আসুন ঐক্য গড়ে তুলি। দেশে যাতে আবারও ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে সে ব্যবস্থা গড়ে তুলি। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে, বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিস্টের জন্ম হবে না। কোনোদিনও সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।

তিনি বলেন, এখন আভাস পাওয়া যাচ্ছে নতুন দল হবে। নতুন দলকে স্বাগত জানাই। কিন্তু, নতুন দল করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা জনগণ মেনে নিবে না। আগে জাতীয় সংস