সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


জমিয়ত ও এবি পার্টির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও এবি পার্টির একটি দ্বিপাক্ষিক  বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত দেশের সার্বিক পরিস্থিতি ও আনুষাঙ্গিক বিষয়াদি নিয়ে উভয় দলের নেতৃবৃন্দ হৃদ্যতাপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা করেন।

রবিবার বিকেলে বৈঠকে পুরানা পল্টনস্থ জমিয়তের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

এবি পার্টির পক্ষ থেকে বৈঠকে  উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লেঃ কর্ণেল হেলাল উদ্দিন অবঃ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবু হেলাল ও প্রচার সম্পাদক রিপন মাহমূদ।