সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


‘ফ্যাসিবাদীদের বিচার ও জাতীয় ঐক্যই আগ্রাসন মোকাবেলার মোক্ষম হাতিয়ার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘ভারতীয় দালাল ফ্যাসিবাদীদের দ্রুত বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানিয়ে’ আজ (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) বেলা ১১.০০টায় বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে, দলীয় সহ-সভাপতি সৈয়দ আব্দুল হান্নান নূরের সভাপতিত্বে আয়োজিত এক মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ ফ্যাসিবাদীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানিয়েছে মুসলিম লীগ।  

নেতৃবৃন্দ বলেন, দেশ রাজনৈতিক ও সামাজিক ভাবে এক চরম সংকট কাল অতিক্রম করছে। জুলাই ২৪’ ছাত্র-জনতার রক্তে ভেজা অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি, বিচার বিভাগ, প্রশাসন সহ গোটা দেশ লণ্ড-ভণ্ড করে ভারত পালিয়ে গেছেন। ড. মুহাম্মদ ইউনূসের মত আন্তর্জাতিক পর্যায়ের সম্মানিত মানুষও অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি সামাল দিতে গলদঘর্ম হচ্ছেন। মাননীয় প্রধান উপদেষ্টার চেষ্