সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


শক্ত প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস, পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই বিপ্লবের পর রাজনীতিতে অনেকটা নতুন রূপ নিয়ে ফিরে এসেছে বিএনপির একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। সেই সঙ্গে নতুন দল প্রতিষ্ঠা করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সহজ হবে না বলে মনে করছেন বিএনপির নীতিনির্ধারকেরা।

নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে হবে—এমনটা ধরেই আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিক করছে বিএনপি। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে, গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় মূলত এ ধরনের সম্ভাব্য পরিস্থিতিরই পূর্বাভাস দিয়ে তৃণমূল নেতাদের সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, তার প্রস্তুতি হিসেবে তৃণমূলের নেতাদের দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা।


দà