তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণার পর দলের আংশিক অর্গানোগ্রাম পড়ে শোনান আখতার হোসেন। এর আগে দলের নাম ঘোষণা করেন- শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার। এ সময় তিনি বলেন, গত ৫ই আগস্ট ‘দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ’ আপনারা হয়তো অনেকেই দেখেছেন। সে দুই বোনের মধ্যে আমি একজন। ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ছাত্র-জনতার নেতৃত্বে রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ ঘোষণা করছি। এ সময় তিনি আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন।
এরপর আংশিক কমিটি ঘোষণা করেন আখতার হোসেন। নতুন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ।
যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাস্সুম, মনিরা শারমিন, মাহà