সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


এনসিপি কমিটিতে এলজিবিটি সমর্থক, শীর্ষ নেতাদের বক্তব্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে এলজিবিটি অ্যাক্টিভিস্ট মুনতাসির মামুনকে নেয়ার কথাবার্তা চলছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়েছে।

দেশের সচেতন মহল আশঙ্কা করছেন, এর মধ্য দিয়ে নতুন দল আগামীতে বিকৃত ও ঘৃণিত এলজিবিটি মতাদর্শ বাস্তবায়নের উদ্যোগ নেবে কিনা? এছাড়া গতকাল দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যেও লিঙ্গ বৈষম্য দূর করার কথা বলা হয়েছে। এতে সন্দেহ আরো মজবুত হয়েছে। তাই বোদ্ধা মহল বিষয়টি নিয়ে এনসিপির দলীয় অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশে এলজিবিটি প্রতিরোধে সোচ্চার প্রফেসর ড. মোহাম্মদ সরোয়ার হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আবু সাঈদরা কি কাওমে লুত তথা এলজিবিটি মতাদর্শ বাস্তবায়নের জন্য শহীদ হয়েছেন? আজকের ঘোষিত নাগরিক পার্টিতে গে এক্টিভিস্ট (MD Muntasir Mamun)কে পজিশন দেয়া হয়েছে।