সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সকাল আটটায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে তাঁরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন।
গতকাল রাতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ফেসবুক পেইজে এক পোস্টে বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি হিসেবে আগামীকাল সকাল ৭ টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও সকাল ১০ টায় রায়েরবাজার কবরস্থানে ২০২৪ এর অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মোনাজাত। সকল কেন্দ্রীয় সদস্যদের উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হলো। একই সাথে মহানগর ও সাভারের নেতৃবৃন্দেরও উপসà§