সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

ফ্যাসিবাদবিরোধী সব শক্তির ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, 'আমাদের নানা বিষয়ে নীতিগত বিরোধ হতে পারে, নানা বিষয়ে মতপার্থক্য হতে পারে, কিন্তু গণতান্ত্রিক সম্পর্ক এবং সংগ্রামের মিথস্ক্রিয়ায় এবং জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণরূপে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয়। ‘

তিনি বলেন, 'আমরা যেন ভুলে না যাই দেশের বিপদ এখনো কাটেনি। বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজনীতিবিদ এবং অভà§