সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


শরীয়া আইনে ধর্ষকদের বিচার করতে হবে: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রচলিত আইনের দীর্ঘসূত্রিতার কারণে ধর্ষকসহ জঘন্য অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং অপরাধ করতে উৎসাহিত হচ্ছে মন্তব্য করে সরকারের নিকট পৃথক শরীয়া আদালত স্থাপন করে শরীয়া আইনে ধর্ষকদের বিচারের দাবি জানিয়েছে হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত প্রাচীন ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলন।

শুক্রবার (১৪ মার্চ) বিকাল সাড়ে তিনটায় রাজধানীর পল্টনস্থ খানা বাসমতি রেস্তোরায় খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে ‘অপরাধ প্রবণতা নির্মূলে কুরআনের নির্দেশনা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষি্ঠত হয়। আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ এই দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেঞ্চুরি উৎযাপন, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সোহাগী জাহান তনুর ধর্ষণ ও খুন, নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেয়ায় আওয়ামী সন্ত্রাসী কতৃক গৃহবধুকে ধর্ষণ ইত্যাদি সব অপকর্মের সঠিক বিচার না হওয়ায় আজ ছোট্ট আছিয়া হায়েনাদের কবল থেকে বাঁচতে পারেনি। ব্রিটিশদের রেখে যাওয়া আইন ও বিচারব্যবস্থায় অপরাধ নির্মূল কখনোই সম্ভব নà