সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মহানগর ছাত্র জমিয়তের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (১৫মার্চ) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠানটি হয়। 

নগর সভাপতি হাফিজ জামিল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি ও যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমানের যৌথ উপাস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধাণ অতিথি হিসাবে আলোচনা করে- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্মসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- রমজান আল্লাহ পাকের পক্ষ থেকে মানবজাতির জন্য বিশেষ এক উপহার। এই মাসে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি অতুলনীয় রহমত বর্ষিত হয়। বান্দা হিসাবে এই মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। পবিত্র এই মাসে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, ডাকাতি, ছিনতাই, মাদকসেবনসহ নানাবিধ সমাজবিধ্বংসী অপরাধের মাত্রা বেড়ে চলেছে। এসব অপরাধের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। তিনি এই রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।