মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


বদরের চেতনা রক্ষায় মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ভারতে মুসলিম নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, ফিলিস্তিন ও ভারতীয় মুসলমানদের জানমাল রক্ষায় বিশ্ব মুসলিমকে বদরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। ভারত একটি অসভ্য ও বর্বর রাষ্ট্র। পবিত্র রমযান মাসেও সেখানে মুসলিমদের ওপর নির্যাতন চলছে। হোলিতে অংশ নিতে মুসলিমদের বাধ্য করা এবং অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক এ নির্যাতন।

মাওলানা মুজিবুর রহমান হামিদী আরও বলেন, ১৭ রমজান ঐতিহাসিক বদর যুদ্ধের মাধ্যমে মক্কার ইসলামের দুশমন পৌত্তলিকদের বিরুদ্ধে ইসলামের প্রথম বিজয় সূচিত হয়েছে। বদর দিবস মুসলিম উন্মাহকে শিক্ষা দেয় যে, এই অন্ধকারচ্ছন্ন ঘুণে ধরা সমাজকে উন্নত মাকামে নিতে হলে প্রয়োজন আল্লাহর নুসরতের। আর আল্লাহর নুসরত পাওয়ার মাপকাঠি হচ্ছে আধ্যাত্মিক শক্তি। যা আমাদের অর্জন করতে হবে।

বদর যুদ্ধ মুসলমানকে সর্বাস্থায় আল্লাহর সাহায্য কামনা করতে শেখায়। বদরের যুদ্ধ স্à¦