ফিলিস্তিনের গাজায় গতকাল ইসরাইলী বোমা হামলায় নারী-শিশু সহ অর্ধ সহস্র মানুষ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।
আজ এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় গতকাল ভারি বোমা হামলা চালিয়ে অর্ধ সহস্র মানুষকে হত্যা করেছে। এতে আহত হয়েছে আরো অনেকে। এছাড়াও গত সোমবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরাইলী বিমান হামলায় ১৯ জন মানুষ হতাহত হয়। রমজান মাসের পবিত্রতা বিনষ্ট করে অন্যায়ভাবে এই হামলা চালিয়ে ইসরাইল বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে প্রচণ্ড আঘাত করেছে।
আমরা ইসরাইলী এমন বর্বরতার তীব্র প্রতিবাদ জানাই। অবৈধ রাষ্ট্র ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দানকারà§