জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক বলেন, নবী সা. এর আদর্শ অনুযায়ী রাষ্ট্র সংস্কার করতে হবে। রাষ্ট্রীয় জীবনে সীরাতুন্নাবী সা. এর জ্ঞান না থাকায় পাতি নেতারা রাষ্ট্রীয় সম্পদকে অনায়াসে ভোগ করে, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে তারা প্রতিযোগিতা শুরু করে। তাই আগামী স্থানীয় ও জাতীয় নির্বাচনে নেতা নির্বাচনে সতর্ক থাকতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সীরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ (৫ এপ্রিল, শনিবার) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে সীরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট শহিদ মিনার মাঠে এই অনুষ্ঠান হয়।
গোয়াইনঘাট উপজেলা শাখা সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে জমিয়ত মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, এà