ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস ও মুসলমানদের উপর নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।
আজ রবিবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, মুসলিম স্বার্থবিরোধী বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের মাধ্যমে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকারকে খর্ব করা হয়েছে, যা ইসলাম ও মুসলমানদের প্রতি অবিচার এবং সামাজিক ঐক্যের পরিপন্থী। আমরা রাষ্ট্রীয়ভাবে বৈষম্যমূলক এমন পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ভারত সরকারকে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ বাতিলের আহবান জানাচ্ছি।