মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


হেফাজত-এনসিপি বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরুণদের নেতৃত্বে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। সেখানে দুই দলের মধ্যে কয়েকটি বিষয়ে ঐকমত্য হয়। 

বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা এনসিপির অফিসে অনুষ্ঠিত হয়।  

সভায় হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে  প্রতিনিধি দল অংশগ্রহণ করে। 

মতবিনিময়ে দেশে গণহত্যা, সন্ত্রাস ও মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মামলা মোকদ্দমা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়।  

মতবিনিময়ে আওয়ামী লীগের বিচারসহ কয়েকটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি। হেফাজতের দাবি হলো, সংবিধানে মহান